
মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের
সীতাকুণ্ড উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের সঙ্গে কর্মরত সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টার সময় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা এবং কুমিরা ইউনিয়নের সাধারণ জণগণ। আলোচনা ও মতবিনিময় সভায় সীতাকুণ্ডে আইনশৃঙ্খলায় কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তারা এই আলোচনাও মতবিনিময় করেন।আলোচনা সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব সম্প্রদায় এবং সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।আইনশৃঙ্খলায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র -ছাত্রীরা বিভিন্ন জায়গায় সাধারণ জণগণের হাঁটার জায়গায় পার্কিং,স্থানীয় কলকারখানায় চাঁদা নিয়ে সাধারণ শিক্ষিত ছাত্রদের চাকরি থেকে বঞ্চিত করা হয়। তাৎক্ষণিক সাধারণ জণগণ থেকে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন,জন্ম সনদ, ওয়ারিশ নামা,মৃত্যু সনদ, ট্রেট লাইসেন্স,মাঠি,ভূমি আত্মসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, এবং প্রকাশ্য দিবালোকে হত্যা কাণ্ডসহ, ইউনিয়ন পরিষদকে দলীয় করণসহ বিভিন্ন অভিযোগ গুলো তুলে ধরেন। সাধারণ জণগণ এই সব সমস্যার সমাধান চাই। এই সব অভিযোগে কর্মরর্ত সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন। এগুলোতে আমরা ইনষ্টেন্ট ব্যবস্থা নিয়ে তাদের নিবৃত্ত করবো। প্রয়োজনে কঠোরতম হবো। গুলি করতে হলে গুলি করবো। গুলি করার অনুমতি আমাদের আছে।সীতাকুণ্ডে আইনশৃঙ্খলায় কর্মরত কর্মকর্তারা আরো বলেন, আমরা চাইনা অপ্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করতে। জানমালের নিরাপত্তার প্রয়োজনে যা যা করতে হয় আমরা তা করবো। সীতাকুণ্ডের আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা সন্তুষ্ট এখনও পর্যন্ত। সংখ্যালঘুদের উপর কোন ধরনের আঘাত আমরা বিন্দুমাত্র বরদাস্ত করবা না। সরকারি সম্পত্তির রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। সীতাকুন্ড উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সেনাবাহিনীর কাজে সীতাকুণ্ড উপজেলার সকল সাধারণ জণগণকে সহযোগিতা কামনা করেন সেনা কর্মকর্তারা।
Leave a Reply