1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সীতাকুণ্ডে দেশ ব্যাপী স্বৈরাচারের নৈরাজ্যর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সীতাকুণ্ডে দেশ ব্যাপী স্বৈরাচারের নৈরাজ্যর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৫৪ Time View

 

মো:রমিজ আলী,

 

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এর পর থেকে দেশের বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রকার অত্যাচার, নির্যাতন, ভাঙচুর, লুটপাট,ইত্যাদি করে বিএনপির নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।১৫ আগষ্ট কে সামনে রেখে স্বৈরাচারী আওয়ামী লীগ যে নীল নকশা তৈরী করেছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।তাই সকলকে স্বৈরাচারী আওয়ামী লীগের নীল নকশা থেকে দেশ বা দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য প্রস্তুত থাকার জন্য উদাত্ত আহবান জানান। এর প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।গতকাল (১৩ আগষ্ট) সোমবার বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ছোট কুমিরা গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইদ্রিস মিয়া মনির। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য জনাব আলহাজ্ব এম শামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য জনাব জানে আলম বাবুল, আরোও উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শাহাবুদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিমসহ কুমিরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের এখানে কোন সম্প্রদায়ের সহিংসতার ঘটনা ঘটেনি।যা শোনা যাচ্ছে তা ষড়যন্ত্র এবং গুজব। আমরা হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপদে ও শান্তিতে রাখার ব্যবস্থা করেছি। দেশের কয়েকটি জায়গায় আওয়ামী লীগের লোকেরা করে বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করতেছে। এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে।আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষকে এই অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাজার সজাগ থাকার আহ্বান জানান।বিএনপি গণ মানুষের দল। বিএনপি গণ মানুষের সাথে ছিল, থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews