1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
শহীদ আবু সাঈদের ছবিতে ঢেকে গেল শেখ হাসিনার নাম ফলক - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের ছবিতে ঢেকে গেল শেখ হাসিনার নাম ফলক

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৮ Time View

 

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানারে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে সেতু উদ্বোধনকালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়ে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টানিয়ে দেওয়া হয়।ব্যানার টানানো দেখতে সেতু এলাকায় ওই সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা করতালি ও স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয়দের মধ্যে শাহের আলী মুন্সী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, হাসান সরকার চাঁদ, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম বক্তব্য রাখেন। এ প্রসঙ্গে সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাঁধন বলেন, ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোনো ফলক বা স্মৃতি এদেশে থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ব্যানার টানিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তী সময়ে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews