1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সোনাগাজীতে ইসলামী সমমনা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সোনাগাজীতে ইসলামী সমমনা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৯ Time View

 

 

মোহাম্মদ ছারওয়ার হোসেন সোনাগাজী প্রতিনিধিঃ

 

ফেনীর সোনাগাজীতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, হেফাজতে ইসলামের শাপলা চত্বরে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাঘফিরাত কামনায় ইসলামী সমমনা দলগুলোর আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৬ আগস্ট শুক্রবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইসলামী সমমনা দলের আহবায়ক ইঞ্জিনিয়ার ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা হিজবুল্যাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি মূফতি আব্দুল হান্নান।বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সেক্রেটারী আলহাজ্ব একরামুল হক ভূইয়া, জামায়েতের জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি জসিম উদ্দিন।বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মূফতি আহসান উল্যাহ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, জামায়েতের উপজেলা আমীর মোহাম্মদ মোস্তফা, পৌর আমীর কালিমুল্যাহ, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটার মূফতি নিজাম উদ্দিন, পৌর আইম্মা পরিষদের সভাপতি আবুল কাসেম, ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উত্তরের সভাপতি রফিক উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি আব্দুল আলী, ইব্রাহিম মোহাম্মদ সাকিল সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল হান্নান।সভায় বক্তারা সকল বৈষম্য দূরীকরণে ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেয় বলে মন্তব্য করেন। এবং সোনাগাজী উপজেলা থেকে ঐক্যের সূর যেন জাতীয় পর্যায়ে গিয়ে সমাপ্তি ঘটে সে কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews