
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট’২৪ইং শনিবার দুপুর ১২ ঘটিকায় হলোখানা সুভারকুটি খয়রের মোড় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হলোখানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় শিক্ষক আশরাফুল আলম, ধর্মীয় নেতা শহিদুল ইসলাম সহ আরো অনেকে।আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।মোঃ বুলবুল ইসলাম কুড়িগ্রাম ০১৭২৭-৯৬৬৯২৯
Leave a Reply