1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি দিলেন চবি সমন্বয়কের - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি দিলেন চবি সমন্বয়কের

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৮ Time View

 

 

সাকিল আল ফারুকী 

 

সাংবাদিকদের মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। গত ১৭ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।এরইমধ্যে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তালাত মাহমুদের দাবি, পদত্যাগের বিষয়ে সাংবাদিকেরা অতিরঞ্জিত কথা লিখেছেন। গত শুক্রবার সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।তারা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার এবং সহ-সমন্বয়ক আল মাসনূন, ধ্রুব বড়ুয়া, ঈশা দে ও সাইদ্যুজামান রেদোয়ান। লিখিত বক্তব্যে সহ-সমন্বয়ক আল মাসনূন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্বে স্বৈরাচারের পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়কেরা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যা অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।এসব সংবাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চবির সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। তিনি বলেন, ‘স্বৈরাচারী খুনি হাসিনাকেও আমরা দেশ ছাড়তে বাধ্য করেছি। আপনারাও আমাদের কাছে কিছু না। ১৫ সেকেন্ড সময় লাগবে আপনাদের ফিনিশ করতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews