1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ২ - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ২

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View


স্টাফ রিপোর্টার :

কুমিল্লা জেলার দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল নগদ সাড়ে চার লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫-২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোস্তাক সওদাগরের বাড়িতে। ডাকাতদল পাশের অন্য গ্রামে ডাকাতি করার সময় দুই ডাকাতকে আটক করেছে জনতা।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মাধাইয়া মাইঝখার গ্রামের সুমন মিয়া (২৪) ও ইমান হোসেন (২৫)। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে জনতা ধৃত দুই ডাকাতকে ধোলাই দিয়ে প্রশাসনের লোকের কাছে সোপর্দ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটায় জিংলাতলী গ্রামের কানাডাপ্রবাসী মিকসন হাসান ও ইতালিপ্রবাসী সাজিদ হোসেন বাড়িতে মাইক্রোবাসযোগে ১০-১২ অস্ত্রধারী ডাকাত বাড়িতে ঢোকে। প্রথমে তারা দালানের গেটের তালা ভেঙে ও দরজার ভেঙে গৃহকর্তা মোস্তাক সওদাগর ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে।

পরে তারা নগদ টাকা, স্বর্ণ, মোবাইলসহ দামি জিনিসপত্র লুট করে গাড়িতে ভরে নিয়ে যায়।

মোস্তাক সওদাগরের ছেলে মিনহাজ বলেন, ‘১০-১২ জনের ডাকাতদল মাইক্রোবাসযোগে এসেই গেট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমাদের এক ঘরে বেঁধে ফেলে। তারা স্টিলের আলমিরা ও স্যুটকেস ভেঙে নগদ সাড়ে চার লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল সেটসহ জিনিসপত্র লুট করে গাড়িতে ভরে।

তারা সব কিছু মিলে ২৫-২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

জিংলাতলী ইউপি সদস্য সোরহাব হোসেন বলেন, ‘প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পাশে অন্য গ্রামে ডাকাতির সময় দুই ডাকাতকে আটক করে স্থানীয়রা। তারা তাদের গণধোলাইয়ের পর আজ সাড়ে ৯টায় চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews