1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ঘুমের ওষুধ খেয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর মৃত্যু - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ঘুমের ওষুধ খেয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জসিম খান নামে এক ব্যাবসায়ী।
ঋণগ্রস্ত ওই ব্যবসায়ী হতাশা থেকে অতিরিক্ত ঘুমের সেবন করেন বলে পারিবারিক সূত্র জানায়।

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জসিম খান মারা যান।

নিহত জসিম খান উপজেলার মিরপুর গ্রামের আছকির খানের ছেলে। মিরপুর বাজারে তার বিকাশ ও রিচার্জের একটি দোকান রয়েছে।

জসিমের বাবা আছকির খান জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে জসিম নিজের শোবারঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর ৪টার দিকে জসিমকে বমি করতে দেখেন তার স্ত্রী। পরে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আছকির খান বলেন, হাসপাতালে মৃত্যুর আগে আমার ছেলে জানায়, সে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ায় কিছু দিন ধরে হতাশায় ভুগছিল। হতাশা থেকে মুক্তি পেতে সে সবার অজান্তে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিল।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক সুশংকর পাল বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews