1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ Time View

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর নগরভবন সংলগ্ন দড়িখরবোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আরইউজের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জের সঙ্গে কাজ করেন। আর সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন একটি বড় বাধা। সম্প্রতি এই আইনটি সংশোধন করা হয়েছে। কিন্তু আমাদের দাবি, আইনটি বাতিল করা হোক।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত রাস্তায় দাঁড়াতে হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কী করে একজন সাংবাদিকের বিরুদ্ধে এ রকম নিকৃষ্ট মামলা হয়, সেটি আমাদের বোধগম্য নয়। এ আইনে দেশের কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, আমাদের সহকর্মী মামুনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি প্রত্যাহার করা হোক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সব সাংবাদিকের বিরুদ্ধে এ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। আইনটির মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা আইনটি বাতিলেরও দাবি জানাচ্ছি।

এ ধরনের আইন সাংবাদিকদের জন্য হয়রানিমূলক দাবি করে বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। জনগণের পক্ষে কাজ করার কারণেই সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বরং যারা দুর্নীতিগ্রস্ত এবং দেশের অর্থ বিদেশ পাচার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews