1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ Time View

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে নিজস্ব ভবনের ছাদ থেকে পড়ে বশির আহাম্মেদ রিপন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে স্থানীয় সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির আহাম্মেদ রিপন সাহারা মার্কেটের মৃত হুমায়ুন কবিরের ছেলে।

এলাকাবাসী জানান, রিপন সাহারা মার্কেটে তাদের নিজস্ব ৫ তলা ভবনে বাস করতেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঘুম থেকে উঠে ছাদে যান। ছাদে নিরাপত্তাবেষ্টনী না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এ সময় তিনি ভবনের একটি রডের সঙ্গে আটকে গিয়ে চিৎকার করতে থাকেন। পরে সেখান থেকে রিপন নিচে মাটিতে ছিটকে পড়েন।

এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews