1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে সুপ্রিমকোর্টে বিক্ষোভ - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে সুপ্রিমকোর্টে বিক্ষোভ

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫২ Time View

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংর্বধনা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীদের মোর্চা ইউনেইডেট লইয়ার্স ফ্রন্ট।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ৩ অক্টোবর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বক্তারা বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগীয় প্রথা ও আচরণ বিধি লঙ্ঘন করে সংর্বধনা নিয়েছেন। এ কারণে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট। ছাত্রলীগের নেতাদের থেকে তিনি ফুল নিয়েছেন। এমনকি বিশ্বজিৎ হত্যা মামলার আসামিরাও তাকে ফুল দিয়েছে। বিচার বিভাগ স্বাধীনভাবে যতদিন পরিচালিত না হবে ততদিন আন্দোলন চলবে বলে বক্তারা ঘোষণা দেন।

এ সময় তারা রোববার বিকালে আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের গেট-টুগেদারও বর্জনের ঘোষণা দেন।

উল্লে­খ্য, রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংর্বধনা দেওয়া হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews