1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
উত্তরার আগুন নিয়ন্ত্রণে - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

উত্তরার আগুন নিয়ন্ত্রণে

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫৬ Time View

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের তিন ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থলে ফায়ার ফাইটাররা জানিয়েছেন, যে পরিমাণে আগুন জ্বলছে তা নেভানোর মতো পর্যাপ্ত পানির সরবরাহ পাচ্ছিলেন না তারা। টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করে ওপর থেকে পানি সার্বক্ষণিক দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়-ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews