1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সুপ্রিমকোর্টের পবিত্রতা রক্ষায় ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সুপ্রিমকোর্টের পবিত্রতা রক্ষায় ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪৭ Time View

সুপ্রিমকোর্ট অঙ্গনের পবিত্রতা রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী তিন দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলতে বলা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানির সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এতদ্বারা নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের অরণ্যানী ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়।

বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতিত বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনসহ সবখানে পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে পোস্টার ও ব্যানার লাগিয়ে থাকলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের মধ্যে তা অপসারণ করার জন্য বলা হলো।

এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হলো সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক বরাবর ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিকে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews