
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাওলায় আওয়ামী লীগের জনসভায় দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাগম ঘটেছে বিপুল জনতার। বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। প্রত্যয় জানিয়েছেন ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার।
জনসভায় বক্তব্যকালে নেতাকর্মীরা বলেন, গত সাড়ে ১৪ বছরে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদে গ্রাম থেকে নগর, সব খানেই লেগেছে বদলের ছোঁয়া। যার সুফল পাচ্ছে সব প্রান্তের মানুষ।
নেতারা আরও বলেন এ জনসভাকে কেন্দ্র করে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর আহবানে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ, ভোটের আবহ। নগরীর নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশ মাঠে জড়ো হয়েছেন তারা।
তারা বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নতি করেছে। অন্যদিকে, বিএনপি লুটপাট করে দেশকে ধংসের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের রাজনীতিকে অস্থিতীশীল করেছে বিএনপি। তাই সকলে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই এখন বাংলাদেশের অবস্থান।’
বিএনপির নৈরাজ্য প্রতিরোধের হুঁশিয়ারী দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আগে তাকে জেলে যেতে হবে। এরপর আদালতে আবেদন করলে, আদালত যদি অনুমতি দেয় তবেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন।’
জনসভায় কৃষিমন্ত্রী আবদুল রাজ্জাক নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ছিলো খাদ্য ঘাটতির দেশ থাকলেও শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়েছে। তাই আগামীতেও তাকে ভোট দেবার আহবান জানান তিনি।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত শনিবার (৭ই অক্টোবর) এ জনসভা হওয়ার কথা ছিলো। কিন্তু বৈরী আবহাওয়া বিবেচনায় এক সপ্তাহ পেছানো হয় এ কর্মসূচি।
এ উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় কাওলা মাঠে। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়াতেও অবস্থান নেন নেতাকর্মীরা। এ জনসভায় দলের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি -পেশার মানুষজন।
Leave a Reply