1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মাদারীপুরে ২ বান্ধবীর রহস্যজনক মৃত্যু - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

মাদারীপুরে ২ বান্ধবীর রহস্যজনক মৃত্যু

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৬ Time View

মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুর শহরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুইজন।

শনিবার (১৪ই অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, কলেজ রোড এলাকার ওই বাড়িটির মালিক লুৎফর রহমান মোল্লা। বাসার চতুর্থ তলায় রাত এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাগরিকা আহাম্মেদ ও পারুল আক্তার রুপা। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহাম্মেদকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল আক্তার রুপা, সাগরিকার মা সাবিনা ইয়াসমিন ও সাগরিকার মামা বাবুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারুল আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ১লা অক্টোবর মা, মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসেন অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। ঘটনার পর অপরিচিতদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews