1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নিকলী-করিমগঞ্জ সড়ক ভাঙনের কবলে - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

নিকলী-করিমগঞ্জ সড়ক ভাঙনের কবলে

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৩ Time View

কিশোরগঞ্জে নির্মাণের তিন বছরের মধ্যেই ভেঙে যাচ্ছে নিকলী-করিমগঞ্জ উপজেলার সংযোগ সড়ক। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশাপশি দেবে গেছে সড়কের দুই পাশের প্রতিরক্ষা ব্লক। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে সড়কের বেশ কয়েকটি সেতু। এলাকাবাসির অভিযোগ, নিুমানের সামগ্রী ব্যবহার, অনিয়ম আর গাফিলতিতে এমনটি হয়েছে।

২০১৬-২০১৭ অর্থ বছরে শুরু হয়ে ২০২০ সালে শেষ হয় কিশোরগঞ্জের নিকলী- করিমগঞ্জ উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের নিমার্ণ কাজ। উদ্বোধনের পর পৌনে তিন বছর না যেতেই হাওড়ের মাঝখান দিয়ে নির্মাণ করা বহুল প্রত্যাশিত সড়কটির কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মাঝে মাঝেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, নিুমানের সামগ্রী ব্যবহারের কারণে এমন পরিস্থিতি হয়েছে। সড়কটির বেহাল দশার কারণে কমে এসেছে পর্যটকদের সংখ্যাও।

চলতি বছর টানা বৃষ্টিতে সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে জানালেন এলজিইডির কর্মকর্তারা। তবে সড়কটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কে তিনটি সেতু ও নয়টি কালভার্ট রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৭৫ কোটি ৬৯ লাখ তিন হাজার ১৮২ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews