1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৫ Time View

রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে খানপুর বাজারের দক্ষিণে বাঘা-দৌলতপুরের হবির চরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার মধ্যে হবির চরে কিছু জমি জেগে উঠে। এ জমি চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করেন।

একই জমি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখল নিতে চান।

এ নিয়ে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হন। এছাড়া গুরুতর আহত হন লিখন হোসেন ও আরিফ হোসেন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews