1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৮ Time View

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২৩ অক্টোবর) ইসি ভবনে নাম প্রকাশ না করা শর্তে এক নির্বাচন কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, সবাই নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।

জানা গেছে, নভেম্বরে তফশিল ঘোষণার লক্ষ্য নিয়ে ১ নভেম্বর গুরুত্বপূর্ণ একটি বৈঠক করতে যাচ্ছে ইসি। এতে পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ‘চূড়ান্ত’ আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী ৩০ অক্টোবর আরেকটি বৈঠক করবে ইসি। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এরমধ্যে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিদেশিদের ২১ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
সরকার বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়: নজরুল ইসলাম
বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews