1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাছে উঠে বৈদ্যুতিক তার পেঁচিয়ে যুবকের 'আত্মহত্যা - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

গাছে উঠে বৈদ্যুতিক তার পেঁচিয়ে যুবকের ‘আত্মহত্যা

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪২ Time View

কুড়িগ্রাম পৌর শহরের রিভারভিউ স্কুলমোড়ে রাতের আঁধারে একটি গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে গাডু মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানাপুলিশের ওসি (তদন্ত) এমআর সাঈদ।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছের ওপর একটি শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে। সম্ভবত ওই যুবক নিজে গাছে উঠে আত্মহত্যা করেছে। পরে খবর দেওয়া হলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে নিহতের লাশ নামায়। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয় সদর থানা পুলিশ।

সদর থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে— ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। আত্মহত্যার কারণ এখনো উদ্ঘাটন করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews