1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাজা ইস্যুতে বিস্ফোরক জর্ডানের রানি - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

গাজা ইস্যুতে বিস্ফোরক জর্ডানের রানি

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪ Time View

গাজা ইস্যুতে পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। পশ্চিমা নেতাদের এ অবস্থানকে ‘নির্লজ্জ দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রচারমাধ্যম সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন জর্ডানের রানি।

দেশটির রাজধানী আম্মান থেকে দেওয়া রানিয়ার সাক্ষাৎকারটি প্রচাারিত হয় মঙ্গলবার (২৪ অক্টোবর)। গাজায় চলমান বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ উল্লেখ করে জর্ডানের রানি বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা বিশ্বে একটি নির্লজ্জ দ্বিচারিতা দেখেছি।’

সাক্ষাৎকারে রানিয়া বলেন, যখন ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটলো, তখন বিশ্ব তাৎক্ষণিক ও দ্ব্যর্থহীনভাবে ইসরায়েল ও তার আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়ালো। তারা হামলার নিন্দা জানালো। কিন্তু গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিশ্বে নীরবতা দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘ দিনের শোষণ-বঞ্চনা, আল আকসা মসজিদের মর্যাদাহানি এবং ফিলিস্তিনিদের সেটলারদের (বসতি স্থাপনকারী) সাম্প্রতিক হামলার জবাবে গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে যায় হামাস।

প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুই হাজারের বেশি শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

এ প্রসঙ্গে জর্ডানের রানি রানিয়া বলেছেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক দুর্ভোগ এই প্রথম দেখা যাচ্ছে। অথচ যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানাচ্ছে না বিশ্ব। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews