1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
অবরোধের শেষ দিনেও কয়েকটিস্থানে যানবাহনে আগুন - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

অবরোধের শেষ দিনেও কয়েকটিস্থানে যানবাহনে আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে আজ রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, সকালে রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কুশাবো এলাকায় কভার্ডভ্যানে আগুন লাগিয়ে দেয়া দুর্বৃত্তরা।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাচঁপুরে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি কর্মীরা। এসময় ৪ জনকে আটক করে পুলিশ।

তবে, অবরোধের শেষ দিনে, সকাল থেকে রাজধানীর খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকায় বেশি গাড়ি চলাচল করছে। বাস স্টপেজগুলোতে মানুষের আনাগোনাও ছিল বেশি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে।

তবে আজ ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার বাস বিভিন্ন গন্তব্যে বাস কম ছেড়ে গেছে।

এদিকে, সতর্ক অবস্থান থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর ঘোষিত তিনদিনের অবরোধ কর্মসূচির দুই দিন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews