
বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) গত মঙ্গলবার থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিলেও গতকাল পর্যন্ত এ সিদ্ধান্তের কারণ জানায়নি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিষয়টি নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামের আলোচনার কথা রয়েছে।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) পরিসংখ্যান অনুযায়ী, মোট কর্মসংস্থানে তৃতীয় হলেও কয়েক বছর ধরে কর্মী পাঠানোর হিসাবে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখের বেশি কর্মী পাঠানো হয়েছে। গত বছর দেশটিতে গেছেন ১ লাখ ৭৯ হাজার ৬১২ বাংলাদেশি।
উল্লেখ্য, ওমানে গত ২৪ মাসে অন্তত তিন লাখ বাংলাদেশি কাজের জন্য গেছেন। এত বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে কাজের জন্য গেলেও, বিদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিস্থিতি তেমন সুখকর নয়। কয়েক লাখ টাকা খরচ করে যাওয়া বাংলাদেশিরা ঠিক মত কাজ পাচ্ছেন না। ফলে নিরুপায় হয়েই সেখানেই আইনসম্মত নয় এমন কাজ করছেন।
Leave a Reply