1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাজা সরাসরি শাসন করতে চায় ইসরাইল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

গাজা সরাসরি শাসন করতে চায় ইসরাইল

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর ইসরাইল গাজায় সরাসরি শাসন কার্যক্রম পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে ইসরাইলি শাসন কত দিন বজায় থাকবে সে বিষয়ে তিনি কিছু বলেননি গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা মানবিক ত্রাণ প্রবেশ ও হামাসের হাতে বন্দি আমাদের নাগরিকদের মুক্তির পরিস্থিতির ওপর নির্ভর করে মানবিক বিরিতির কথা বিবেচনা করে দেখব।’

চলতি বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী শাসকদের নির্বিচার আগ্রাসনে গাজায় মাত্র একমাসে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় গত একমাসে ইসরাইলের হামলায় মোট ১০ হাজার ২২ জন নিহত হন। এদের মধ্যে ৪ হাজার ১০৪ শিশু ও ২ হাজার ৬৪১ নারী রয়েছে। এছাড়াও, ইসরাইলি হামলায় আহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews