
বরিশালের গৌরনদীতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাটাজোর গ্রামে ক্রসফায়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
কাভার্ডভ্যানচালক সিরাজুল ইসলাম কাজল বলেন, বরিশাল নগরী থেকে বিস্কুটবোঝাই করে কাভার্ডভ্যানটি নিয়ে সিলেটের মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিই। পথিমধ্যে ক্রসফায়ার মোড় নামক স্থানে পৌঁছলে ৬-৭ জন দুর্বৃত্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
এ সময় কাভার্ডভ্যান থেকে আমাকে (কাজল) ও হেলপারকে নামতে বলে দুর্বৃত্তরা কাভার্ডভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply