1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী, জনসভা এখন জনসমুদ্র - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী, জনসভা এখন জনসমুদ্র

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা এখন জনসমুদ্র। জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে সকাল থেকে দ্বীপাঞ্চলের বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছেন।

পর্যটন জেলা কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিত হয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই এলাকার উন্নয়নে আরো নানা প্রকল্প বাস্তবায়নাধীন। কিছুক্ষণ পরে মাতারবাড়ীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সমাপ্ত হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহেশখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে উপজেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। ভোর থেকে দ্বীপাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার মানুষের আগমনে ভরে গেছে জনসভা স্থল।

দুর্গম মহেশখালীতে সড়ক যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় গত কয়েক বছরে সমুদ্র তীরবর্তী এই অঞ্চলের চিত্র বদলেছে। ভাগ্য পরিবর্তন হওয়ায় শেখ হাসিনার প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানান মহেশখালীর মানুষ।

উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করায় শেখ হাসিনার প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানান জনসভায় অংশ নেয়া নানা বয়সী মানুষ।

মহেশখালীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর জন্য দিক নির্দেশনা দেবেন বলে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews