
জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নিজে নিজেই দায়িত্ব না নিয়ে, জনগণকে তাদের ভাগ্য উন্নয়নের প্রতিনিধি পছন্দ করার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১২ নভেম্বর) বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জনগণকে স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ দিতে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে অনেককে নির্যাতন করে পঙ্গু করে দেয়া হচ্ছে। যা আন্তর্জাতিক ভাবে মানবাধিকার লঙ্ঘনের অপরাধ বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবাদী মানুষের ওপর আর নির্যাতন না চালাতে পুলিশের কতিপয় অতিউৎসাহী সদস্যদের সতর্ক করেন রুহুল কবির রিজভী। দেশের জনগণ সব হিসাব রাখছে বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থান তাদের পরিণতিও জনগণ তা ঠিক করবে। তিনি বলেন, একাধিক গার্মেন্ট কর্মীকে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছে।
১১ হাজার গার্মেন্ট কর্মীর নামে মামলা দিয়ে এই খাত অন্য দেশের কাছে তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলা মানায় না।
Leave a Reply