1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৭১ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর)প্রতিনিধিঃ
বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের কয়েকশ নেতাকর্মী। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে একটি মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশে যোগ দেন।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাকি বিল্লাহ, মনিরুজ্জামান মোল্যা, সায়েম হোসেন টিটন, মনির খান, নুর ইসলাম, পারভেজ মেম্বার, গট্টি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুন্নু মাতুব্বর প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দোসররা হরতাল-অবরোধের নামে সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। দেশের মানুষ তাদের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন থেকে আমরা যুবলীগ আর ঘরে থাকবো না। মাঠে থেকে সন্ত্রাসীদের মোকাবেলা করবো- ইনশাল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews