1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নির্বাচনের তফসিল ঘোষণাঃ সালথায় মেজর (অবঃ) আতমা হালিমের নেতৃত্বে আনন্দ মিছিল - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নির্বাচনের তফসিল ঘোষণাঃ সালথায় মেজর (অবঃ) আতমা হালিমের নেতৃত্বে আনন্দ মিছিল

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য, ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) আতমা হালিমের নেতৃত্ব আনন্দ মিছিল হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭.৩০ টায় সালথা সদর বাজারের প্রধান সড়ক ও বাইপাস সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। আনন্দ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজনে মিছিলটিতে অংশগ্রহণ করেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইশারত হোসেন, বল্লভদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), আওয়ামী লীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ আলী, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন সম্পাদক কবির খান, যুবলীগ নেতা রাসেল খাঁনসহ শতাধিক নেতাকর্মী।

এর আগে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়াল আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়। আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি সনের ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, যাচাই-বাছাই ১- ৪ ডিসেম্বর, আপিল গ্রহন ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচার- প্রচারণার শেষ তারিখ ২০২৪ সনের ৫ জানুয়ারী, ভোট গ্রহন ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews