1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বদলি বা নিয়োগে কমিশনের অনুমতি লাগবে: ইসি সচিব - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বদলি বা নিয়োগে কমিশনের অনুমতি লাগবে: ইসি সচিব

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া সরকারি কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। আজ বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন সচিব জাহাংগীর। একই সঙ্গে ১৮ই ডিসেম্বরের আগে কেউ নির্বাচনী প্রচার চালাতে পারবে না বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর আজ থেকে বদলি ও নিয়োগের ক্ষেত্রে আগে থেকে ইসির অনুমতি নিতে হবে।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই তাদের পদত্যাগ করতে হবে।

গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০শে নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ই ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ই ডিসেম্বর থেকে ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews