1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দলীয় মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দলীয় মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬২ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম।

রবিবার ১৯ নভেম্বর- ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন এর নিকট দলীয় মনোনয়নপত্র জমা দেন পরপর তিনবারের নির্বাচিত এই সাংসদ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমি ও ডালিয়া বেগম ডালিয়ার নিকট হতে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন ফরম তুলেন হুইপ ইকবালুর রহিম এমপি।

প্রসঙ্গত, এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে দলটি কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রথম ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews