1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সকল জল্পনা কল্পনা শেষে নওগাঁ ৩ আসনের নৌকার মাঝি হলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সকল জল্পনা কল্পনা শেষে নওগাঁ ৩ আসনের নৌকার মাঝি হলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫৯ Time View

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : সকল জল্পনা কল্পনা শেষে নওগাঁ ৩ এ নৌকার মাঝি হলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী।
জানা যায়, আজ ২৬ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় সারাদেশে ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেছেন ক্ষমতাশীল দল বাংলাদেশ আওয়ামী লীগ।
এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
৪৮(নওগাঁ ৩)সকল জল্পনা কল্পনা শেষে মনোনয়ন পেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী(সৌরেন)।
এক নজরে সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর জীবনীঃ
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সচিব পদে যোগদান করেন। তাকে ১৮ মে ২০২০ তারিখে সিনিয়র সচিব পদে পদোন্নতি প্রদান করে পুনঃরায় একই বিভাগে পদায়ন করা হয়। তিনি ১৯৬১ সালের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ব্রজেন্দ্র নাথ চক্রবর্তী ও মাতা সবিতা চক্রবর্তী। সৌরেন্দ্র নাথ চক্রবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে বি এ (অনার্স) সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন। প্রাতিষ্ঠানিক পড়াশুনার বাইরেও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান, সমসাময়িক ঘটনাপ্রবাহ ইত্যাদি সম্পর্কে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে এবং তিনি এসব বিষয়ে নিয়মিত পড়াশুনা করেন। পারিবারিক ঐতিহ্যগতভাবে তিনি নানাবিধ সমাজ-সেবামূলক কর্মকান্ডে যুক্ত। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের (৭ম ব্যাচ) কর্মকর্তা জনাব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ তারিখে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ মাঠ পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে তাঁর বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি মাগুরা, রংপুর, পঞ্চগড়, কিশোরগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও ঢাকা জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসেবে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ইউএনডিপি’র অর্থায়নে বাস্তবায়নাধীন উপজেলা গভার্নেন্স প্রজেক্ট ( UZGP) শীর্ষক প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (NPD) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে রাঙ্গামাটি জেলায় দায়িত্ব পালনের পূর্বে তিনি সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সরকারি কাজে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার প্রশিক্ষণ, কর্মশালা, সভায় অংশগ্রহণের জন্য এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী রক্তিমা চক্রবর্তী শেলী এবং দুই সন্তান শোভন চক্রবর্তী ও শৈব চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews