1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
পঞ্চগড়ে নৌকার প্রার্থী বদলের দাবিতে একাংশের হরতাল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নৌকার প্রার্থী বদলের দাবিতে একাংশের হরতাল

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়-১ আসনে (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আওয়ামী লীগের দলীয় ঘোষিত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার মনোনয়ন বাতিলের দাবিতে হরতাল ও অবরোধ পালন করছে এই আসন থেকে মনোনয়ন বঞ্চিতরা। সোমবার পঞ্চগড় সদর, আটোয়ারি ও তেঁতুলিয়ায় সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ পালিত হচ্ছে।

গতকাল ২৯৮ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। এতে পঞ্চগড়-১ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নাম ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয় এই আসন থেকে অন্য মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা।

মনোনয়ন ঘোষণার পরপরই জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের সমর্থকরা। এ সময় তারা মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সোমবার সকাল থেকে তার সমর্থকরা বিভিন্ন সড়ক অবরোধ করে মুক্তার মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছে।

এদিকে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় পঞ্চগড়-১ আসনের বর্তমান সাংসদ মজাহারুল হক প্রধানকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ মিছিল করেছেন তার কর্মী সমর্থকেরা। অপরদিকে পঞ্চগড়-আটোয়ারী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তৌহিদুল ইসলামের কর্মী সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews