1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
হরতাল-অবরোধে সফলতা নেই, বিকল্প ভাবছে বিএনপি - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

হরতাল-অবরোধে সফলতা নেই, বিকল্প ভাবছে বিএনপি

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক: টানা হরতাল-অবরোধে দৃশ্যমান সফলতা না দেখায় বিকল্প কর্মসূচি নিয়ে ভাবছে বিএনপি। সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের পর জোরালো কর্মসূচি দিতে চায় দলের সিনিয়র নেতারা। তাতে বিভিন্ন স্থানে সমাবেশ-ঘেরাওয়ের মতো বিষয় থাকবে। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় ছাড়া রাজপথ থেকে না সরতে তৃণমূলে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা।

২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পন্ডের পর সরকার পতনে টানা হরতাল-অবরোধ পালন করছে বিএনপি। গত ত্রিশ দিনে ১৮দিন-ই ছিল বিএনপি জোটের হরতাল অবরোধ। এরমধ্যে নতুন মামলায় গ্রেপ্তার হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস গ্রেপ্তার হয়েছেন। বিএনপির দাবি গত এক মাসে সারাদেশে তাদের প্রায় ১৭ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এ অবস্থায় আন্দোলনের নতুন কৌশল নিয়ে এগোতে চায় দলটির হাইকমান্ড।

দলীয় সূত্রগুলো বলছে, সবশেষ দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত কর্মসূচি হিসেবে বিক্ষোভ, সমাবেশ, বিভিন্ন স্থানে জমায়েত, ঘেরাওয়ের মতো বিষয় নিয়ে আলোচনা হয়। ৩০শে নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল দেখে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময়ে গ্রেপ্তার এড়িয়ে রাজপথ না ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে তৃণমূলে।

দলটির নেতাদের দাবি, গেলো তিন মাসে ২৬ মামলায় তাদের ৪১১ নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। তাই আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ দেখছেন তারা।

গ্রেপ্তার হওয়া নেতাদের পরিবারের সদস্য ও স্বজনদেরকে আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে বলেও জানান বিএনপির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews