1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ Time View

নিজস্ব প্রতিনিধি: নারী লোভী এক ভক্ষকের নিকট প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা নারীরা। শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে এমন অগনিত অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুই নারী এমন অভিযোগ করে বলেন, সার্টিফিকেটের নাম সংশোধনসহ অন্যান্য কাজে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নিকট গেলে সরাসরি ঘুষ গ্রহণ ও অনৈতিক প্রস্তাব দিয়ে থাকেন তিনি।
সম্প্রতি রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে সেবাগৃহীতা এক নারীর শ্লীলতাহানি করাসহ অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহণের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী। বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ করেছেন শিক্ষা বোর্ড কতৃপক্ষ। ওই নারীর নাম সুমি (ছন্দনাম) গ্রামের বাড়ি আটঘরিয়া, পাবনা।

৬ ডিসেম্বর (বুধবার) ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড কতৃপক্ষ একটি তদন্ত টিম গঠনসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ করেন।
অভিযোগ ও বিশ্বস্ত সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একটি সংশোধনের আবেদন করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহিদুর রহিমের নিকট। এরপর রহিম ওই নারীকে নানা কুপ্রস্তাব দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে রাত কাটানোর প্রস্তাবসহ বাজে বাজে কথা বলেন। এরপর ওই নারী আবেদনের সংশোধন কপি নিতে আসলে অফিস কক্ষে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন রহিম। অভিযোগে ওই নারী আরও বলেন, সংশোধনের নামে তিনি আমার নিকট থেকে দু হাজার টাকা নেয়। এরপর কাজ না করে নানা কুপ্রস্তাবসহ হয়রানি করতে থাকেন। এরপর অনৈতিক প্রস্তাব না মানায় সে হুমকি দেয়। বাধ্য হয়ে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করি শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর।
এ ঘটনায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস দ্বায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহিমকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে সেবাগ্রহণকারীর নিকট থেকে দু হাজার টাকা উৎকোচসহ এফবি, হোয়াইটস আপে আজে বাজে কথা এবং বিয়ের প্রস্তাব দেওয়াসহ নানা হয়রানি করেছেন। এমনকি অভিযোগের পরিপ্রেক্ষিতে বসা সভায় আপনি অশোভন আচারণ ও বাজে কথা বার্তা বলে সভা ত্যাগ করেন। এসব কারণে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে জাহিদুর রহিমকে।
প্রসঙ্গত, চলতি বছরে পাবনার আরেক সেবাগ্রহীতা (পপি) ভুক্তভোগী নারীর সঙ্গে একই কাজ করেছিলেন তিনি। ওই বিষয়টি সেসময় ধামাচাপা দেয় বোর্ড কতৃপক্ষ। ইতিপূর্বে এরুপ বহু নারীকে তাঁর হয়রানির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন পপি নামের আরেক নারী। তিনি এর প্রতিবাদে মৌখিকভাবে বোর্ড সচিব ও চেয়ারম্যানকে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত প্রতিকার পাইনি ওই মেয়ে।
নাম প্রকাশ না করা শর্তে, বোর্ডের অনেকেই বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নিকট নারীরা নিরাপদ নয়। সে প্রতিনিয়ত নারীদের যৌন হয়রানি করেন। এরকম নারী লোভী মানুষকে গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব দেওয়া উচিত না। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত সে অফিস কক্ষে নারীদের নিয়ে খোশ গল্পে মেতে থাকেন। নারীদের সামনেই সে সিগারেট খান।
কথা বললে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম বলেন, কারণ দর্শানো নোটিশ পেয়েছি। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি এবিষয়ে লিখিতভাবে জবাব দিবো।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমকে ফোন দেওয়া হলে তিনি বিষয়টি নিয়ে বোর্ড সচিবের সঙ্গে কথা বলতে বলেন। এরপর বোর্ড সচিব হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews