1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ফুলপুরে ইমাদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ফুলপুরে ইমাদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩৪ জন । নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫) আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে রৌমারী যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস যাহার নাম্বার( ঢাকা মেট্রো ব-১১-৭৯৭১) ফুলপুরের ইমাদপুর নামক এসে পৌঁছলে চালক তার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যান ও যাত্রীদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকদার ও ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় এসআই তরিকুল, এস আই সবুজ মিয়া, এ এস আই সুমন মিয়া, কনস্টেবল জামিল খান, কঃ তৌফিক, কঃ শিপন আল মামুন , তাদের সাথে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রফিকুলকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews