1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নওগাঁর বদলগাছীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই আটক - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই আটক

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭ Time View

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের দায়ে রাজু হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রাজু হোসেন উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেঝ ছেলে ও নিহত সাজু হোসেনের বড় ভাই।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান প্রেস বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews