1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নভেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান " - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নভেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান “

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭ Time View

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর : ০৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়, সম্মেলন কক্ষ নভেম্বর/২০২৩ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সন্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।

পুলিশ লাইনস্, হলরুমে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাসিক কল্যাণ সভা শেষে মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার, দিনাজপুর মহোদয় সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড় ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার, দিনাজপুর মহোদয় (নভেম্বর /২০২৩) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক অফিসারদের হাতে তুলে দেন।

মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জ, চিরিরবন্দর থানা, জনাব মোঃ বজলুর রশিদ এবং অফিসার ইনচার্জ, হাকিমপুর থানা, জনাব মোঃ আবু ছায়েম মিয়া বিদায় সংবর্ধনা জানান। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথি এবং তাদের পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), দিনাজপুর জেলার সকল সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews