
মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার: বেসরকারি এনজিও সংস্থা আশা’র উদ্যোগে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবাকেন্দ্র কর্তৃক আজ ১৩ ডিসেম্বর রোজ বুধবার দিন ব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন। সকাল ৯ টায় উদ্বোধন হয়ে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্প চলমান ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান রুস্তম, বাঙ্গালপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব এনামুল হক ভূইয়া, সহ-সভাপতি জনাব এম এ মালেক, আশা সরারচর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব আক্তারুজ্জামান, আশা বাঙ্গালপাড়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জনাব জিয়াউল হক, সহকারী ম্যানেজার মাজেদুল হক, আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডাঃ মোঃ আনিছুর রহমান, স্বাস্থ্য-সহকারী রিনা,জুনা,রোহিনুর, প্রিয়াংকা প্রমূখ। দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় আড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও পরামর্শ প্রদান করা হয়। আশা ১৯৭৮ সাল থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে, এরই অংশ হিসেবে ২০১০ সাল থেকে গঠন করা হয় আশা স্বাস্থ্য কর্মসূচি। রোগমুক্ত জাতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে রোগের প্রকোপ কমানো ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরোগ জীবন যাপনে সহায়তা করার উদ্দেশ্যে এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতের নাগালে স্বাস্থ্য সেবা প্রদানের মূল্যবোধকে সামনে রেখে আশা স্বাস্থ্য কর্মসূচি কাজ করে যাচ্ছে।এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে বিভিন্ন ধরণের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে এবং আশা একটি আত্মনির্ভরশীল ও অধূমপায়ী সংস্থা, আশা বিশ্বাস করে রোগ প্রতিরোধের চেয়ে রোগ প্রতিকারই শ্রেয়।
Leave a Reply