1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ঝুঁকি এড়াতে ৬ ট্রেনের চলাচল সাময়িক বন্ধ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ঝুঁকি এড়াতে ৬ ট্রেনের চলাচল সাময়িক বন্ধ

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক: নাশকতা এড়াতে উত্তরাঞ্চলের দু’টি আন্তঃনগর সহ ৬টি ট্রেনের যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হরতাল-অবরোধের সময় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব ট্রেনের চলাচল বন্ধ হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে, রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে আটক করেছে র‌্যাব। এছাড়া জয়পুরহাটে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি জোটের সাম্প্রতিক হরতাল-অবরোধের সময় ট্রেনে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। বিশেষ করে মধ্যরাতে চলাচলকারী ট্রেনগুলো নাশকতার শিকার হচ্ছে বেশি। সম্প্রতি রাজধানীর তেজগাঁও স্টেশনে ট্রেনে আগুনে পুড়ে মারা গেছে চারজন।

হরতাল অবরোধের সময় এমন নাশকতার জন্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় উত্তরের জেলাগুলোতে চলাচলকারী দু’টি আন্তঃনগর ট্রেন ও চারটি লোকাল ট্রেনের যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ঝুঁকি বিবেচনায় রাজশাহী থেকে পার্বতীপুর ও রংপুর রুটে চলাচলাকারী দু’টি আন্তঃনগর ট্রেন বন্ধ রাখা হয়েছে। এই অঞ্চলে রাতে চলাচলকারী আরো চারটি লোকাল ট্রেনও বন্ধ থাকবে।

এদিকে, রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় ৯ জনকে আটক করেছে র‌্যাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা টাকার বিনিময়ে চলমান হরতাল অবরোধে রেললাইন ও ট্রেনে নাশকতা করতো।

এছাড়া জয়পুরহাটে ৪ঠা ডিসেম্বর ও ১৫ই ডিসেম্বর রাতে ট্রেনে আগুন দেয়ার মামলায় মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

এই মামলার বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews