
নিজস্ব প্রতিবেদক: সব ধরনের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রতীকী পদযাত্রা হয়েছে রাজধানীতে। বিএনপি জোটের আগুন সন্ত্রাসে নিহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পদযাত্রায় অংশ নিয়ে নাশকতাকে না বলার আহবান জানান। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তারা বলেন, রাজনীতির নামে এই নাশকতা প্রতিহত করতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে।
নাশকতাকে না বলতে প্রতীকী এই পদযাত্রা যেন জীবন্ত হয়ে উঠে অগ্নি সন্ত্রাসের শিকার বিভিন্ন প্রতীকী চিত্রে।
পদযাত্রাযটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোটর্, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়। সব ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী নানা প্লাকার্ড ব্যানার ও স্লোগানে মূর্ত হয়ে উঠে নাশকতার নির্মমতার চিত্র।
রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার মতো নাশকতার বিরুদ্ধে প্রতিকী পদযাত্রার আয়োজন করে আমরাই বাংলাদেশ নামের একটি সংগঠন। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী সমাজ, ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সময়ে আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্তরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পদযাত্রায় অংশ নিয়ে বিভিন্ন শ্রেনী পেশা মানুষ বলেন, রাজনীতির নামে কোন সহিংসতা মেনে নেয়া হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
যারা দেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারাই দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। তাই তারা নাশকতার মাধ্যমে ভীতি তৈরি করার চক্রান্ত করছে বলে জানান পদযাত্রায় অংশ নেয়া মানুষ।
সন্ত্রাস সহিংসতা করে জনগণের মতামতকে রুখে দেয়া যাবে না। তাই নাশকতা বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান সমাবেশের বক্তারা।
Leave a Reply