1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বিএনপি-জামায়াত দেশে স্থিতিশীলতা চায় না - শেখ হাসিনা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিএনপি-জামায়াত দেশে স্থিতিশীলতা চায় না – শেখ হাসিনা

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত দেশে স্থিতিশীল পরিবেশ থাকুক তা চায় না। আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করে অগ্রগতি ব্যাহত করতে চায়। তাদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান তিনি। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জসহ কয়েকটি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রচারণায় সিলেটের পর রংপুর সফর করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিজের শ্বশুরবাড়ি পীরগঞ্জে জনসভাসহ আরো দুটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা পরিণত হয় জনসমুদ্রে। বাদ্য বাজনা আর মিছিল শ্লোগানে মুখরিত হয়ে জনসভায় যোগ দেন নেতা কর্মীরা।

দীর্ঘ পাঁচ বছর পর পীরগঞ্জের জনসভায় এসে জনতাকে অভিবাদন জানান আওয়ামী লীগ সভাপতি। বক্তব্যে তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রেখে উন্নয়ন করাই তার লক্ষ্য।

রংপুরের পুত্রবধু হিসেবে শ্বশুর বাড়ির এলাকার মানুষের কাছে আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এসময় রংপুর-৬ পীরগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্পিকার শিরিন শারমীন চৌধুরীকে আবারো পরিচয় করিয়ে দিয়ে তার জন্যে ভোট চান শেখ হাসিনা।

এর আগে, মিঠাপুকুরে নির্বাচনী পথ সভায় যোগ দেন শেখ হাসিনা। নানা শ্রেনী পেশার মানুষের আগমনে পথসভা জনসভায় পরিনত নেয়। এসময় বিএনপি জামাতের নৈাজ্যের বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেন শেখ হাসিনা।

রংপুর সফরের শুরুতে তারাগঞ্জে সংক্ষিপ্ত পথসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো দেশের সেবা করার সুযোগ চান।

এসময় দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে আসারও আহবান জানান শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews