1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সালথার রামকান্তপুরে নৌকার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সালথার রামকান্তপুরে নৌকার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুরে ইউনিয়নের রামকান্তুপুর বাজার সংলগ্ন হাসপাতাল মাঠে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে নৌকার পক্ষে নির্বাচনী সভায় নৌকায় ভোট চাইলেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া,আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া,এ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন,ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজ, আওয়ামী লীগ নেতা সিরাজুল মোল্লা,কামাল হোসেনসহ স্থানীয় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে খেলা হবে। খেলা হবে জনগনের সাথে মোনাফেক বেইমানদের। এই খেলায় জয়ী হবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে, নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। নৌকা উন্নয়নের পথিক, নৌকা শান্তির প্রতীক তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই।

এর আগে একই ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এক নির্বাচনী সভা করেন লাবু চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews