1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
হাত কেটে নেয়া ও গুলি করার হুমকিদাতা মমতাজের সমর্থকের বিরুদ্ধে মামলা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

হাত কেটে নেয়া ও গুলি করার হুমকিদাতা মমতাজের সমর্থকের বিরুদ্ধে মামলা

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬২ Time View

মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়া ও গুলি করার হুমকিদাতা সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদি হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৩ (২খ)/৮৪ক ধারায় সিংগাইর থানায় এ মামলাটি দায়ের করেন বলে ওসি মো. জিয়ারুল ইসলাম নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এর আগে গত মঙ্গলবার বিকালে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী শাহানুর ইসলাম, আবদুর রাজ্জাক ও মিনহাজ প্রচার চালাতে গেলে হুমকি দেন নৌকার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। এ সময় উচ্চস্বরে আলী ইস্কান্দার বলেন, এবার আমার দেখার আছে, আমি তো ভিতরে থাকবো, নৌকায় কে ভোট না দেয়, আমি তার হাত কাইট্যা ফেলামু, সরকার আমার, পাওয়ার আমার, এমপি আমার, ট্রাকের চাকায় ফালাইয়া দিমুসহ বিভিন্ন ভয়ভীতি ও উস্কানিমুলক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের ব্যাপক আতংক ও ভীতির সৃষ্টি হয় বলে বাদী তার এজাহারে উল্লেখ করেন।

এ ঘটনার প্রতিবাদে এর আগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন- স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সংবাদ সম্মেলনে টুলু বলেন, মঙ্গলবার দুপুরে ইরতা গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে আমার কর্মী আব্দুর রাজ্জাকের হাত কেটে নেওয়াসহ হত্যার হুমকি দেন আলী ইস্কান্দার। এছাড়াও গত কয়েকদিনে মমতাজ বেগমের সমর্থকরা ট্রাক প্রতীকের কর্মীদের মারধরসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এদিকে, ওইদিন বিকেলেই ইরতা গ্রামে ওঠান বৈঠকে মমতাজ বেগমের পাশেই ওই হুমকিদাতা আলী ইস্কান্দারকে দেখা গেছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। রাতেই আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এসব বিষয়ে জানতে চাইলে এমপি মমতাজ বেগম বলেন, বিষয়টি একতরফা নয়। তারা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তবে আমি এমনটা পছন্দ করি না! তবে কেউ যদি হুমকি ধামকি দিয়ে থাকেন- এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় আমি এবং দল নেবে না।

অভিযুক্ত ইস্কান্দার আলী বলেন, বিষয়টি আসলে হুমকি নয়। তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন তাই রাগ করেছি। টুলুর লোকজন চুরি করে ভিডিওটি করেছে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews