1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নৌকায় আসে উন্নয়ন, আর অন্য প্রতীকে হয় অধঃপতন’ -রশীদুজ্জামান - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

নৌকায় আসে উন্নয়ন, আর অন্য প্রতীকে হয় অধঃপতন’ -রশীদুজ্জামান

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩ Time View

মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ (কয়রা পাইকগাছা) আসনের নৌকা মার্কার প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল বর্তমান সরকারের নানা মূখী উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করে বলেছেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক,নৌকা দেশ ও মানুষের মঙ্গলের প্রতীক।নৌকায় ভর করেই তার কন্যা শেখ হাসিনা আজ স্বনির্ভর দেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীক যেমন দেশের স্বাধীনতা দিয়েছে তেমনি দিয়েছে অভূতপূর্ব উন্নয়ন। তাই নৌকায় আসে উন্নয়ন, আর অন্য প্রতীকে হয় অধঃপতন’। এ জন্য আমাদের নৌকার ওপরেই আস্থা রাখতে হবে।

শুক্রবার ২৯ ডিসেম্বর বিকালে কয়রা উপজেলার কালনা আমিনিয়া ফাজেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহারাজপুর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।

সভায় মহারাজপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বাবু দেবদাষ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোঃ শহিদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, সহ সভাপতি মাস্টার কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিঃ মৃনাল কান্তি জোয়ার্দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা ছাত্রলীগের ইমরান হোসেন ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারীসহ আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews