1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, ক্লিনিক ভাঙচুর - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, ক্লিনিক ভাঙচুর

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১০০ Time View

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃবিএনপির ডাকা আগামী শনি ও রবিবার দিনের হরতালের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ একটি বেসরকারি ক্লিনিকে আশ্রয় নিলে বিএনপির নেতাকর্মীরা ক্লিনিক লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ক্লিনিকের দরজার গ্লাস ভেঙে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। শুক্রবার বিকালে দিকে ভোলা শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা চক্ষু হাসপতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জুমার নামাজের পর ভোলা শহরের নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদ থেকে বের হয়ে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমের নেতৃত্বে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী হরতালের সমর্থনে একটি ব্যানার নিয়ে মিছিল বের করেন। এ সময় সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের বাংলা স্কুল মোড়ের দিকে এগিয়ে যান।
পরে সেদিক থেকে পুলিশ আসতে দেখে দৌড়ে পালিয়ে যান তারা। এর মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে সেখানে থাকা সদর থানার ওসি মনির হোসেন মিঞাসহ ব্যানার ছিনিয়ে নেওয়া পুলিশ সদস্য উকিলপাড়ায় অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিকের ভেতরে প্রবেশ করলে মিছিলকারীরা ক্লিনিকে ভাঙচুর চালান। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যান। মিছিলে ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য আলহাজ ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, বেলাল হোসেন, মাহে আলম, মহাসিন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 
তবে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বাইরে আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানে না।
সাব্বির আলম বাবু
বিশেষ প্রতিনিধি
০১৭১৬২৯৪৪১০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews