1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে আ.লীগ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে আ.লীগ

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবার ক্ষমতায় নিশ্চিত করতে যাচ্ছে দলটি। ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২২২টি আসন।

এবারের নির্বাচনে বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী, যারা আবার আওয়ামী লীগেরই। নৌকার মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে স্বতন্ত্র থেকে পাস করেছেন ৬২জন। দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।

এ ছাড়া জাতীয় পার্টি ১১ ও অন্যান্য দল থেকে ৩ জন প্রার্থী জয় পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। তার মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ২২৩টি আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র পাঁচটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি ২৩টি দলের কোনও প্রার্থী জয়ের দেখা পাননি।

এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে দলটি। এরপর একটানা ক্ষমতায় রয়েছে দলটি।

এদিকে নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যেই শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews