1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নৌকা কে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামন এর বিজয় - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

নৌকা কে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামন এর বিজয়

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৫৫ Time View

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নৌকার প্রার্থীদের মধ্যে হেরেছেন শুধু বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (চুমকি), গাজীপুর–৫ আসনের তিনবারের এই সংসদ সদস্যকে হারিয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।

রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
বেসরকারি ফলাফল অনুযায়ী গাজীপুর–৫ (কালীগঞ্জ ও পুবাইল ও বাড়িয়া) আসনে ট্রাক প্রতীকে আখতারুজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁহার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ (চুমকি) পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।

সাবেক সংসদ ও গাজীপুর জেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান একবারের জেলা প্রশাসক আখতারুজ্জামান ছিলেন সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি, জিএস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুরু থেকেই সমর্থন দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
তিনি জেলা পরিষদের দায়িত্ব থাকাকালীন সময়ে গাজীপুর জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, স্কুল, কলেজের বিভিন্ন অবকাঠামোর উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়ন করেছেন, তার ফল স্বরুপ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন।

এদিকে গাজীপুর–১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ ক ম মোজাম্মেল হক (নৌকা) ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এই আসনেও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের হয়ে জোরালো প্রচারণায় নেমেছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

জেলাটিতে আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা) আসনে। শেষ পর্যন্ত ২২ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল)। ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন( বুদ্দিন) ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। তাঁর হয়ে সবচেয়ে বেশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর একাংশ) আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী (টুসি)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন (সবুজ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।

গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি)। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে সিমিন (রিমির) ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আসনটিতে এ নিয়ে তিনবার জাতীয় নির্বাচনে জয় পেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন (রিমি)।
স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এর বিজয়কে স্বাগত জানান গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকএডভোকেট আশরাফী মেহেদী হাসান, গাজীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান লাভলী, তুমুলিয়া ইউনিয়ন বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আবু বক্কর,(বাক্কু),বক্তারপুর ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান (ফারুক) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম তারিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মো: মোস্তফা মিয়া,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি,মো: ইব্রাহিম খন্দাকার,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আল-আমিন দেওয়ান আল আবেদী,
বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন (পনির), কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সদস্য সচিব আশরাফুল হক,( শিশির),নাগরী ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল,জামালপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব রহমান (ফারুক) মাষ্টার, প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews