1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ভোলায় চার সন্তানের জন্ম দিলেন প্রসুতি মা সালমা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ভোলায় চার সন্তানের জন্ম দিলেন প্রসুতি মা সালমা

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৫৩ Time View

বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় একসঙ্গে চার কন্যাশিশুর জন্ম দিয়েছেন সালমা বেগম নামে এক প্রসূতি মা।
রোববার রাত ১০টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে চার কন্যাশিশুর জন্ম দেন প্রসূতি মা সালমা বেগম। তিনি উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকার আজিম উদ্দিন হাওলাদার বাড়ির মো. জুয়েলের স্ত্রী। তাদের দুই বছরের আরো একজন ছেলে রয়েছে। এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অতনু মজুমদার জানান, সন্ধ্যার পর সালমা নামের একজন গর্ভবতী মা হাসপাতালে আসেন। আসার পর আমাদের নার্স এবং মিডওয়াইফরা দক্ষতার সঙ্গে তার সন্তান প্রসব করান। এ সময় ঐ নারী একে একে চার সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুদের শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews