1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রধানমন্ত্রীকে ভুটানের রাজার অভিনন্দন - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে ভুটানের রাজার অভিনন্দন

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক। সোমবার সন্ধ্যায় টেলিফোন করে  প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

এর আগে, সোমবার (৮ই জানুয়ারি) থিম্পুর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়ের মাধ্যমে ভুটানের রাজা প্রধানমন্ত্রীকে অভিনন্দনপত্র পাঠান।

দূতাবাস জানায়, ভুটানের চতুর্থ রাজা ওয়াংচুক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন। পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য উষ্ণ অভিবাদন জ্ঞাপন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভুটান এ অনন্যসাধারণ অর্জনে বাংলাদেশের জনগণের আনন্দে একাত্মতা প্রকাশ করছে।

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার নৈকট্যপূর্ণ ও বিশেষ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অভিনন্দনপত্রে উল্লেখ করেন ভুটানের রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews