1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দিনাজপুর সদর ৩ আসনের নবনির্বাচিত এমপি ইকবালুর রহিমকে দিনাজপুর নাগরিক কমিটির সংবর্ধনা প্রদান - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দিনাজপুর সদর ৩ আসনের নবনির্বাচিত এমপি ইকবালুর রহিমকে দিনাজপুর নাগরিক কমিটির সংবর্ধনা প্রদান

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৫৮ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের মানুষের সার্বিক কল্যান ও উন্নয়নসহ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে র্স্মাট বাংলাদেশ ও র্স্মাট সিটিজেন গড়ার লক্ষ্যে আমাদের সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন, আগামীর দিপ্তমান তরুন প্রজন্মকে যেন আমরা অশুভশক্তির ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পারি সেদিকেও আমাদের সবাইকে সজাগ দৃষ্টি ও খেয়াল রাখতে হবে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার মাঝি টানা ৪র্থ বারের মতো নবনির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
৮ জানুয়ারি সোমবার রাতে নাগরিক কমিটির আয়োজনে দিনাজপুর শহরের মুন্সীপাড়াস্থ্য সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি হুইপ ইকবালুর রহিমকে সংবর্ধনা প্রদান করা হয়। দিনাজপুর নাগরিক কমিটির আহবায়ক ও চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব ও পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল,প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও চেম্বারের সাবেক সভাপতি সুজা উর রউফ,নাগরিক কমিটির সদস্য মো: মাজেদুর রহমান দুলাল। এছাড়াও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদুর রহমান পাটোয়ারী মোহন, জহির শাহ, মো: শামীম কবীর, মো: মোফাজ্জল হোসেন, রেজাউর রহমান হিরু, মো: রাজিউর রহমান ডাবলু, মো: মাহবুব আলম, তোহা, দুলাল, মো: মোস্তফা, শপু, মনতাজুল ইসলাম মনতা,মমিনুল ইসলাম,সাইফুল্লাহসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews